ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জ্বালানির দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশিত : ০৪:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক :

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা থেকে খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

বাস মালিকদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে সংশ্লিষ্ট রুটের মালিকরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বিভিন্ন স্থানে বিরোধের আশঙ্কা রয়েছে।

ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর রুটে চলাচলকারী একটি বাস কোম্পানির এক মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব রুটের বাস মালিকরা আলোচনা করে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রী পথে কোথায় নামবেন, তা বিবেচনা না করে বর্তমান ভাড়ার সঙ্গে ৫০ টাকা অতিরিক্ত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

ওই বাস মালিক বলেন, ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে খুলনা গিয়ে আবার ঢাকায় ফিরতে একটি বাসে প্রায় ১৪০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হয়। বিআরটিএর হিসাব অনুযায়ী, প্রতি ট্রিপে গড়ে ২৮ জন যাত্রী ধরা হয়। জ্বালানির বাড়তি খরচ সমন্বয়ের জন্যই যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানির দাম যে হারে বেড়েছে, তাতে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করবে। এ সিদ্ধান্ত নিতে এক-দুই দিন সময় লাগতে পারে। তবে এরই মধ্যে পরিবহন মালিকদের বাড়তি খরচ শুরু হয়েছে। এ কারণে সরকারি সিদ্ধান্তের আগেই ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প দেখছেন না তারা।

বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করলে সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি হারের ভিত্তিতে পরবর্তী সময়ে বাসের ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

বাস মালিকদের ওই প্রতিনিধি বলেন, বিআরটিএ দ্রুত নতুন ভাড়া নির্ধারণ করলে পরিবহন মালিক ও যাত্রী—উভয় পক্ষের জন্যই সুবিধা হবে। সরকারি সিদ্ধান্ত ছাড়া যাত্রীরা বাড়তি ভাড়া দিতে অনাগ্রহী হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যাত্রী ও বাসের কর্মীদের মধ্যে বিরোধের আশঙ্কা রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com