ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে জনবল নিয়োগ। ছবি: সংগৃহীত
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে ‘পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচি সমন্বয় করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর কাজ করতে হবে।
পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬
আগ্রহী প্রার্থীদের ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল চাকরি সংক্রান্ত ওয়েবপেজের মাধ্যমে আবেদন করতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com