ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সময়ে নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বুড়িগঙ্গা নদীর বেপারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাঝনদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন দোলেশ্বর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com