ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:০৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাসদ কার্যালয় থেকে আবু জাফর সূর্যসহ কয়েকজন আটক

প্রকাশিত : ০৭:০৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের হাতে আটক ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

নিউজ ডেস্ক :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়।

আটকের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি প্রকাশ করেন আবু জাফর সূর্য। সেখানে তিনি লেখেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় তাকে এবং আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। পরে তিনি জানান, তিনি পল্টন থানায় রয়েছেন।

পুলিশের ভাষ্য, জাসদের কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তবে আবু জাফর সূর্যকে আটকের নির্দিষ্ট কারণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com