ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:০৮ এএম, ১০ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

প্রগতি সরণিতে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার, সিএনজিচালক আটক

প্রকাশিত : ০১:০৮ এএম, ১০ অক্টোবর ২০২৬

রাজধানীর প্রগতি সরণিতে সিএনজিচালিত অটোরিকশা থেকে উদ্ধার করা হয়েছে ১৪৪ বোতল বাংলা মদ।

ডিজিটাল রিপোর্ট :

রাজধানীর প্রগতি সরণিতে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়।

পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com