ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আদাবরে বাড়ি দখলের অভিযোগ, রামদা-চাপাতি নিয়ে হামলা

প্রকাশিত : ০৬:৪৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আদাবরের বাড়িটির গেট ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

রাজধানীর আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় বাড়ির মূল ফটক, সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করা হয়।

বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। তার ভাতিজা মনির হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। পরে টাকা দাবি করে গেটে চাপাতি ও রামদা দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কয়েক মিনিটের মধ্যে তারা চলে যায়।

মনির হোসেনের ভাষ্য, হামলাকারীদের মধ্যে দুজনের হাতে চাপাতি, একজনের হাতে রামদা এবং বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরেকজনের হাতে পিস্তল ছিল। ওই ব্যক্তি হামলার নির্দেশনা দিচ্ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, হামলার সময় সিসিটিভি ক্যামেরা ও বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচও ভাঙা হয়। বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে হামলাকারীরা প্রায় পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে চলে যায়।

মনির হোসেন জানান, হামলার সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। তার দাবি, প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আদাবর থানায় এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আগেও দখলের অভিযোগ

মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়ার পর আদালতের দ্বারস্থ হন তারা। আদালতের নির্দেশে আদাবর থানা তদন্ত করে এবং পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে।

তার ভাষ্য, দীর্ঘ তদন্তের পর গত ১২ মার্চ তারা বাড়িটির দখল ফিরে পান। পিবিআই প্রায় চার মাস তদন্ত করে একটি অভিযোগপত্রও দিয়েছে বলে জানান তিনি।

তবে আগের ঘটনার পর আবারও হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানান মনির হোসেন। তার দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা করছেন

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com