ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল বিজনেস, এনট্রারপ্রানার, কালচার এন্ড লিডারশীপ সামিট অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল বিজনেস ও লিডারশিপ সামিট।

নিউজ ডেস্ক :

ঢাকার পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল বিজনেস, এনট্রাপ্রেনার, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট’। ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন পেশার উদ্যোক্তা, ব্যবসায়ী, সংস্কৃতিজন, পেশাজীবী ও প্রতিষ্ঠান প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার এবং ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। গেস্ট অব অনার হিসেবে ছিলেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এছাড়া ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং উদ্যোক্তা মাহবুব-উল আলম শুভরাজসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি, গণমাধ্যম, বিনোদন, ফ্যাশন, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবাসহ বিভিন্ন খাতের পেশাজীবী ও প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে প্রায় ৩০টি সেক্টরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ ছাড়া গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, বাংলা বিটুবি বিটুসি লিমিটেড, মডেল জোন ও বাবলস ব্লুকেও সম্মাননা দেওয়া হয়।

সামিট প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণী ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে সহযোগিতাকারী স্পন্সর, পার্টনার, সদস্য, অতিথি, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ফ্যাশন শো, নৃত্য, জাদু প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল। পাশাপাশি অতিথিদের নিয়ে কেক কাটার আয়োজনও করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নভেম্বরে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে ময়ূরপঙ্খীর ৬ষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com