ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাশিয়ার তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের ক্ষমতা ট্রাম্পের

প্রকাশিত : ০৪:৪৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনের ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ভারত ও চীনের মতো দেশের পণ্যে বড় ধরনের অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনটি রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এতে রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

তবে নতুন আইনের কারণে ভারতীয় পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না। আইনটি ট্রাম্পকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। তিনি সেই ক্ষমতা প্রয়োগ করলে তবেই সংশ্লিষ্ট শুল্ক কার্যকর হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি। একই সঙ্গে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানির কারণে এর আগে ভারতীয় পণ্যে অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে পারস্পরিক শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনা হয়।

এদিকে মার্কিন কংগ্রেসে আইনটি পাস হলেও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা নতুন শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে শেষ পর্যন্ত মার্কিন বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com