ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অভিনেতা পাভেলের কথিত ভিডিও ভাইরাল, সত্যতা নিশ্চিত নয়

প্রকাশিত : ০৫:০৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অভিনেতা সাইদুর রহমান পাভেল।

নিউজ ডেস্ক :

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটির সত্যতা কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও এ বিষয়ে অভিনেতা পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ রানারআপ হয়ে পরিচিতি পান পাভেল। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘জাকির’ চরিত্রসহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেন তিনি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com