মক্কা ও মদিনার নিরাপত্তা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই পবিত্র এই দুই নগরীকে কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিরোধের অংশ না করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আগের দিন পবিত্র দুই নগরীতে সতর্কতামূলক সাইরেন বাজার খবরে মুসলিম বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়ে। তার ভাষ্য, মক্কা ও মদিনার নিরাপত্তা কোনো রাজনৈতিক সংঘাতের প্রভাবের বাইরে থাকা উচিত।
মুফতি রেজাউল করীম বলেন, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তিনি এ অবস্থান থেকে তাদের সরে না যাওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি আরবের। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার পাশাপাশি মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, হারামাইনের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com