গুলশান মডেল থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন।
রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পূর্বাহ্নে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই সময় গুলশান থানার ওসিকে বদলি করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও পরে তা ভুয়া বলে জানা যায়।
তবে ঘটনার এক সপ্তাহ না পেরোতেই এবার আনুষ্ঠানিকভাবে ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করা হলো। যদিও ডিএমপির আদেশে বদলির কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com