গুলশানে বিকাশে সেন্ড মানি করে টাকা না দিয়ে পালানোর সময় আটক যুবককে থানায় সোপর্দ করা হয়।
রাজধানীর গুলশানে বিকাশের দোকান থেকে ‘সেন্ড মানি’ করার পর টাকা পরিশোধ না করে পালানোর চেষ্টাকালে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১-এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে গুলশান থানায় সোপর্দ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
ঘটনাস্থলে দায়িত্ব পালন করা গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম জানান, হঠাৎ লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে যান। উপস্থিত লোকজনের কাছ থেকে তারা জানতে পারেন, সাইফুল নামের ওই যুবক একটি বিকাশের দোকান থেকে ‘সেন্ড মানি’ করে টাকা পরিশোধ না করেই দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং মারধর করতে থাকেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করেন। এরপর সাইফুলকে গুলশান থানায় সোপর্দ করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com