ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত : ০৬:৪২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে তদন্ত।

নিউজ ডেস্ক :

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে আটকের পর নির্যাতনের অভিযোগ তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি জানান।

রাশেদ খাঁনের অভিযোগ, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে আটক করা হয়। পরে এডিসি ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে প্রায় ১৫ দিন আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, আটকের সময় তার হাত ও মুখ বেঁধে নির্যাতন করা হয়েছিল।

এ ঘটনায় বিচার চেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দেন রাশেদ খাঁন। সেই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com