ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনা অসুস্থ হতে পারেন, প্রকাশ্যে না আসার কারণ জানালেন আসিফ নজরুল

প্রকাশিত : ০৪:৫৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নিউজ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হতে পারেন—এ কারণেই তাকে সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য এবং তার প্রকাশ্যে না আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা কেন অডিও বার্তায় যুক্ত হচ্ছেন, কিন্তু ভিডিওতে বা সশরীরে প্রকাশ্যে আসছেন না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তার ধারণা শেখ হাসিনা হয়তো অসুস্থ। তাকে প্রকাশ্যে দেখা গেলে তার সমর্থকেরা মনোবল হারাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে বন্দি করে রাখা হয়েছে কি না, এ কারণে তিনি প্রকাশ্যে আসতে পারছেন না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাকে বন্দি করে রাখার কথা নয়।

টকশোতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখার বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম চালু থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনার পর অন্তর্বর্তী সরকারের মনে হয়েছিল, বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঠেকানো, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের স্বস্তি ও সামাজিক নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য দলটির কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com