ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অনিয়মের অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০১:১০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা

নিউজ ডেস্ক :

বিভিন্ন আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদে ভুল তথ্য এবং বাংলাদেশে অবৈধভাবে প্লট অধিগ্রহণের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরের বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে তিনি দায়িত্ব নেন।

এরপর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে সায়মা ওয়াজেদের বিষয়টিও আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরের ব্যয়ে অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে অসঙ্গতি এবং বাংলাদেশে অবৈধভাবে প্লট অধিগ্রহণের অভিযোগের তদন্ত করছিল ডব্লিউএইচও।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। তার আইনজীবীদের মাধ্যমে তিনি জানিয়েছেন, চীন সফরের ৯০১ ডলারের অর্থ সমন্বয়সংক্রান্ত জটিলতা ছিল একজন সহকারীর প্রশাসনিক ভুলের ফল। পাশাপাশি তার ডক্টরেট ডিগ্রিটি সম্মানসূচক—এ তথ্য তিনি আগেই ডব্লিউএইচওর মহাপরিচালককে জানিয়েছিলেন বলে দাবি করেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, তাকে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এ কারণে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বেতন ছাড়া ছুটিতে পাঠানোর পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা ওয়াজেদ।

এদিকে সংস্থার সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রক্রিয়াও চলছিল। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন ঘোষণা হতে পারে। যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন পরিচালক নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com