নোয়াখালী প্রতিনিধি: ২০০১ সালে বিএনপি সরকার এহছানুল হক মিলনকে দিয়ে দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করলেও পরবর্তীতে শেখ হাসিনা দীপু মনিকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও নানা অনিয়মের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "একটি দেশের টেকসই উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।
হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com