ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৫০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসায় আগুন

প্রকাশিত : ০৬:৫০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতের পর জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাস রাইজারে আগুন লাগে।

নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বজ্রপাতের পর এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার গেটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের সামনের অংশে আগুনের শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাসায় আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বাসার গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com