ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:০২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিমানবন্দরের নাম বদলাতে ৪০–৫০ হাজার কোটি টাকা খরচ হয়: বিমানমন্ত্রী

প্রকাশিত : ১০:০২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিউজ ডেস্ক :

একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে বিশ্বের বিভিন্ন নথি, তথ্যভান্ডার ও সংশ্লিষ্ট সিস্টেমে পরিবর্তন আনতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা খরচ হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাশ্রয়ী মানসিকতার হওয়ায় জনগণের বিপুল অর্থ ব্যয় করে বিমানবন্দরের নাম পরিবর্তনের পক্ষে নন।

মন্ত্রী জানান, নাম পরিবর্তনের উদ্যোগের পরিবর্তে সরকারের বর্তমান অগ্রাধিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্যে সরকার কাজ করছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের পেছনে বিপুল অর্থ ব্যয়ের চেয়ে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়ানোর দিকে সরকারের মনোযোগ বেশি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com