ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা, রাতে মারা গেলেন বিএনপি নেতা খোকন

প্রকাশিত : ০৯:১৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান পদে নির্বাচন করতে গণসংযোগ করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন

নিউজ ডেস্ক :

কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগের পর রাতে মারা গেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন খোকন। এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। পরে রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এরপর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মেজো ছেলে মো. সাঈদ জানান, সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার পর সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরেছিলেন তার বাবা। রাতে হঠাৎ বুক ব্যথা অনুভব করার পর তার মৃত্যু হয়।

খোকনের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

এর আগে চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন সাইফুল ইসলাম খোকন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com