ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:২৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত

প্রকাশিত : ০৯:২৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

নিউজ ডেস্ক :

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের জেলার মোছা. আলিভা শারমিন জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ার পর তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। পরে বিকেল ৫টা ১২ মিনিটে কারাগার থেকে বেরিয়ে যান বিদিশা।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার একটি মামলায় দুই বছরের সাজা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন বিদিশা।

প্রায় দুই সপ্তাহ পর মঙ্গলবার জামিনে কারামুক্ত হলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com