ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, ‘পরিবর্তন আপনার হাত ধরেই আসুক’

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৪ অক্টোবর ২০২৬

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে টাকা গণনার সময় চিঠি পাওয়া যায়।

ডিজিটাল রিপোর্ট :

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। শনিবার সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

নাম-পরিচয়হীন চিঠির লেখক বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, দলের সদস্য হতে এসএসসি পাস এবং কর্মী হতে এইচএসসি পাসের পাশাপাশি নির্দিষ্ট জিপিএ অর্জনের শর্ত থাকা উচিত।

চিঠিতে লেখক উল্লেখ করেন, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে পরে রাজনীতি থেকে সরে দাঁড়ান।

চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you’। এর বাংলা অর্থ, ‘আমি চাই, পরিবর্তন আপনার হাত ধরেই আসুক।’

এদিকে, শনিবার বেলা দুইটা পর্যন্ত মাজারের দানবাক্স ও ডেগে অন্তত চারটি চিরকুট ও চিঠি পাওয়া গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল সাড়ে নয়টায় টাকা গণনা শুরু হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com