ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাষ্ট্রীয় নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

প্রকাশিত : ০৬:২৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি দাফতরিক নথিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা।

নিউজ ডেস্ক :

সরকারি দাফতরিক কাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদধারীদের নামের আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এখন থেকে সরকারি নথি, চিঠিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা এ ধরনের অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাফতরিক নথিপত্রে এসব পদধারীর পদবির আগে কোনো সম্মানসূচক শব্দ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন এ নির্দেশনা জারির পর থেকে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থাকে তা কার্যকর করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি কার্যালয়কে অবিলম্বে নির্দেশনাটি অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্র অনুযায়ী, আদেশটি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com