রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের শাসনামলে দেশে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে যেসব নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন, তাদেরকেও মারাত্মক নিপীড়নের শিকার হতে হয়েছে। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি এটিকে একটি ঘৃণ্য অপরাধ বলে আখ্যা দেন এবং বলেন, "যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ।" তবে ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সর্বদা প্রতিবাদমুখী ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি একটি আন্তর্জাতিক বিষয় এবং এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে হুট করে তা সমাধান করা সম্ভব নয়। তবে আশ্বস্ত করে তিনি জানান, গ্যাসের সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া বৈদেশিক কর্মসংস্থান খাতকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তরকারী উদ্যোগ গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com