ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৪৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

প্রকাশিত : ১১:৪৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোনায় আটক এনসিপি নেত্রী

নিউজ ডেস্ক :

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার নামে এনসিপির এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশের কাছে নিজেকে এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন সাদিয়া। মঙ্গলবার আবারও টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া আক্তারকে থানায় আনা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সাদিয়া আক্তার।

অভিযোগের বিষয়ে সাদিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com