ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১১:১১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

লরেন্স ওংয়ের বেতন ৬৪ শতাংশ বাড়ছে, ৫ বছর অতিরিক্ত অর্থ দান করবেন

প্রকাশিত : ১১:১১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে দাঁড়াবে। এতে তার পারিশ্রমিক প্রায় ৬৪ শতাংশ বাড়বে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন লরেন্স ওং। নতুন কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে পুরো বেতন একবারে নতুন হারে নির্ধারিত হবে না; কর্মদক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে ধাপে ধাপে সমন্বয় করা হবে।

সিঙ্গাপুর সরকার বলছে, মেধাবী ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা এবং যোগ্য নেতৃত্ব ধরে রাখার প্রয়োজন থেকেই রাজনৈতিক পদধারীদের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। লরেন্স ওংয়ের ভাষ্য, বিষয়টি শুধু বেতন বাড়ানোর নয়; দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

নতুন কাঠামোয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বার্ষিক বেঞ্চমার্ক বেতন ২২ লাখ থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার হবে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের মন্ত্রীদের বেঞ্চমার্ক বেতন ১১ লাখ থেকে বেড়ে ১৮ লাখ সিঙ্গাপুর ডলারে উন্নীত হবে।

এই বেতন কাঠামো নিয়ে দেশটিতে অবশ্য বিতর্কও রয়েছে। জীবনযাত্রার ব্যয় ও চাকরির নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যে রাজনীতিবিদদের এত বড় বেতন বৃদ্ধির বিষয়টি সমালোচনার মুখে পড়েছে। ওং নিজেও স্বীকার করেছেন, রাজনৈতিক বেতন সংবেদনশীল ও আবেগঘন একটি বিষয়।

তবে নিজের বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থ আগামী পাঁচ বছর দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন লরেন্স ওং। এর মাধ্যমে তিনি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের উদ্বেগের বিষয়টিও বিবেচনায় রাখার বার্তা দিয়েছেন।

নতুন কাঠামো কার্যকর হলে লরেন্স ওং বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া রাজনৈতিক নেতাদের তালিকায় শীর্ষে থাকবেন। তুলনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বেতন ৪ লাখ মার্কিন ডলার।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com