ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৭:২৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ, সতর্কতা

প্রকাশিত : ০৭:২৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলার আশঙ্কা বেড়েছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নতুন সতর্কবার্তায় বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের সামনে থাকা পবিত্র দিনগুলোকে ঘিরে বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে বলে মূল্যায়ন করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সংস্থাটির দাবি, ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে পড়তে পারে। এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এসব বিক্ষোভের কোনো কোনোটি ইসরায়েলিদের লক্ষ্য করে সহিংসতায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও জানিয়েছে, হামাস ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা করছে। একই সঙ্গে হুতিদের পক্ষ থেকেও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর হামলার হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সর্বোচ্চ সতর্কতা

ইরানের আশপাশের কয়েকটি দেশকে ইসরায়েলিদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নাম রয়েছে।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসর—সিনাই উপদ্বীপসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি সেখানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো দেশে শুধু বিমানের ট্রানজিট থাকলে বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই বিধিনিষেধ দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে ভ্রমণে সতর্কতা

ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়ার নামও রয়েছে।

এসব দেশে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিদেশে থাকা ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com