ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নিউইয়র্কের স্কুলে শিক্ষার্থীদের এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০১:৩৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ শিক্ষার্থী এআই ব্যবহার করতে পারবে না, বিশেষ শর্তে সুযোগ থাকছে হাইস্কুলে

নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল ডিস্ট্রিক্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

নিউইয়র্কের এ সিদ্ধান্তের পর অন্যান্য বড় স্কুল ডিস্ট্রিক্টও নিজেদের এআই ব্যবহারের নীতিমালা নতুন করে পর্যালোচনা করছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী জানান, নগরীর স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি এআই টুলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

মেয়র বলেন, শিশুদের যথাযথ বিকাশের জন্য প্রযুক্তির পাশাপাশি শিক্ষক ও মানুষের সরাসরি সংস্পর্শ গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভরতার পরিবর্তে শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে মিশে দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং নিজেদের প্রচেষ্টায় সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করা প্রয়োজন।

নতুন নিয়মের আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় লাখ শিক্ষার্থী এআই ব্যবহারের সুযোগ থেকে বিরত থাকবে। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এআই ব্যবহারের অনুমতি পেতে পারে।

অন্যদিকে, শিক্ষকদের জন্য এআই ব্যবহারে একই ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তারা পাঠ পরিকল্পনা, ক্লাসের প্রস্তুতি কিংবা সময়সূচি তৈরির মতো প্রশাসনিক ও দাপ্তরিক কাজে আগের মতো এআই ব্যবহার করতে পারবেন।

শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে গুগল, মাইক্রোসফট ও অ্যানথ্রপিকের মতো বড় প্রযুক্তি ও এআই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২২ সালে চ্যাটজিপিটি চালু হওয়ার পরপরই নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এআইভিত্তিক এই প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর নিউইয়র্কের স্কুলগুলোতে নিজস্ব এআই-চালিত শিক্ষণ-সহকারী টুল চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছিল চ্যাটজিপিটির অন্যতম অংশীদার মাইক্রোসফট।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com