ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৯ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন: রাশেদ

প্রকাশিত : ০১:০৯ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক :

‘ঢাকা-১০ আসন ছাড়তে জামায়াত আমিরকে অনুরোধ করা হলেও তিনি রাজি হননি’—ফেসবুক পোস্টে দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, আসিফ মাহমুদ কোনো দুর্নীতি করেননি—এমন দাবি করা হলেও জামায়াতে ইসলামীর আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছেড়ে দেননি, সেটি নিয়ে প্রশ্ন তোলা উচিত।

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম কয়েকজনের কাছে আক্ষেপ করে বলেছিলেন, অনেক দর-কষাকষির পরও জামায়াতের আমির আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে রাজি হননি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে চায়নি। এমনকি আসিফের জন্য আসনটি ছেড়ে দিতে ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে ফোন করলেও তিনি বিষয়টি প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন রাশেদ।

তার দাবি, জামায়াতের আমির প্রয়োজনে আরও দুই-তিনটি আসন ছাড়ার বিষয়ে সম্মতি জানালেও আসিফ মাহমুদের জন্য কোনো অনুরোধ না করার কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন।

ঢাকা-১০ আসনটি জামায়াত না ছাড়ায় দলটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, বিভিন্ন বিষয়ে জামায়াতের সমালোচনা করলেও এ ক্ষেত্রে জামায়াত আমিরের অবস্থানের জন্য তিনি দলটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিষয়টি নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করার আহ্বান জানান।

রাশেদ খাঁন আরও দাবি করেন, সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পাশে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের অনেককে দেখা যায়নি। এর পেছনে আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে দলের ভেতরে আলোচনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি বিস্তারিত কোনো নথি বা প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করেননি। তিনি দাবি করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—বিষয়টি তিনি নিজে জানেন।

রাশেদ খাঁন আরও বলেন, আসিফ মাহমুদ ওমরাহ পালন করে এসেছেন। অল্প বয়সে করা ভুলের জন্য তার দুঃখপ্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে যাবেন বলে জানান।

সূত্র: ফেসবুক পোস্ট

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com