ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইসরায়েলি দূতাবাসের কাছে মুজতাবা খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির উদ্যোগ

প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনের কেনসিংটনে ইসরায়েলি দূতাবাসের কাছে মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা অ্যাপার্টমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য তোলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস রোববার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, ফ্ল্যাট দুটি লন্ডনে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই অবস্থিত।

অ্যাপার্টমেন্ট দুটি কেনসিংটনের প্যালেস গ্রিন এলাকার একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত। একই সড়কে রয়েছে ইসরায়েলি দূতাবাস। চলতি বছরের শুরুতে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম সম্পত্তিগুলোর মালিকানা ও অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ২০১৪ ও ২০১৬ সালে আলাদা সময়ে অ্যাপার্টমেন্ট দুটি কেনা হয়। প্রকাশ্যে থাকা নথিতে সম্পত্তিগুলোর প্রকৃত মালিকের সরাসরি তথ্য না থাকলেও এগুলো মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ডেইলি মেইলকে এক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছিলেন, সম্পত্তিগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরান ৫০ মিটারেরও কম দূরত্ব থেকে ইসরায়েলি দূতাবাসের পেছনের অংশ দেখতে পারে।

কেন বিক্রি হচ্ছে?

দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ব্যাংকার আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অ্যাপার্টমেন্ট দুটি বিক্রির প্রক্রিয়া শুরু হয়। আনসারিকে মুজতাবা খামেনির হয়ে সম্পত্তিগুলোর মালিকানা গোপন রাখার জন্য ব্যবহৃত একজন ‘ফ্রন্টম্যান’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আনসারি অ্যাপার্টমেন্ট দুটির বিপরীতে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হন। এরপর ব্রিটিশ সরকার সম্পত্তিগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কেনসিংটন প্যালেস গার্ডেনসের কাছে ৩এ প্যালেস গ্রিন ঠিকানায় অবস্থিত অ্যাপার্টমেন্ট দুটিতে আলাদা কর্মচারীদের থাকার ব্যবস্থা এবং ব্যক্তিগত রুফ টেরেস রয়েছে।

কোটি কোটি পাউন্ডের সম্পত্তি

দুটি অ্যাপার্টমেন্টের একটি ২০১৬ সালে ১ কোটি ৯০ লাখ পাউন্ডে কেনা হয়েছিল। বর্তমানে সেটি ১ কোটি ২০ লাখ পাউন্ডে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে।

অন্য অ্যাপার্টমেন্টটি ২০১৪ সালে ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা হয়েছিল। তবে দ্বিতীয় সম্পত্তিটির কোনো প্রকাশ্য বিক্রয় তালিকা পাওয়া যায়নি। ফলে এটি বর্তমানে কত দামে বিক্রি করা হচ্ছে বা সম্ভাব্য বিক্রয়মূল্য কত, তা জানা যায়নি।

ইসরায়েলি দূতাবাসের এত কাছাকাছি সম্পত্তিগুলোর অবস্থান এবং এগুলোর সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার সংশ্লিষ্টতার দাবি ব্রিটেনে নিরাপত্তা ও গোয়েন্দা মহলে উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোর্স:
দ্য সানডে টাইমস, ডেইলি মেইল

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com