ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দরজার ছিটকিনিতে ঘরে আটকা ২২ মাসের শিশু, ৫ মিনিটে উদ্ধার

প্রকাশিত : ১১:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ঘরের ভেতর আটকা পড়া ২২ মাসের শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরের অক্সিজেন বেপারি পাড়া এলাকায় ঘরের দরজার ছিটকিনি আটকে ভেতরে আটকা পড়া ২২ মাস বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুন্নী কমিশনার গলির নাজমা টাওয়ারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে শিশুটি ভুল করে ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকে ফেলে। পরে তাকে বাইরে থেকে বের করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ শুনে বিষয়টি নিশ্চিত হন তারা।

খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় দরজা খুলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পরিবার।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com