ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:০৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার মোদি-শি দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশিত : ০৩:০৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় সাত বছর পর ভারতে সফরে আসছেন শি জিনপিং। সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে তা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যাচ্ছে। এর মধ্যেই শির ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিং ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা রয়েছে মোদির।

মোদি ও শির সর্বশেষ সরাসরি বৈঠক হয় ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা নিরসনে দুই দেশ সমঝোতায় পৌঁছায়।

এরপর গত আগস্টে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই সম্মেলনের একটি আনুষ্ঠানিক ছবির সময়ও তাদের সংক্ষিপ্ত কথাবার্তা বলতে দেখা যায়।

২০১৯ সালের অক্টোবরের পর এবারই প্রথম ভারতে আসছেন শি জিনপিং। ওই সময় তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।

এর প্রায় ছয় মাস পর লাদাখ সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এতে ভারত-চীন সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। এমন প্রেক্ষাপটে মোদি-শির বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com