রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া ভাষণে এ পরিকল্পনার কথা জানান তিনি। ট্রাম্প এ অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন। তবে কীভাবে এই অর্থ দেওয়া হবে, এর অর্থের উৎস কী এবং বাস্তবায়নে কী ধরনের আইনি অনুমোদন প্রয়োজন হবে—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ট্রাম্প বলেন, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে এই অর্থ দেওয়া হবে। তিনি আরও বলেন, শর্ত হিসেবে অর্থটি যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে।
যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক থাকায় প্রত্যেককে ৫ হাজার ডলার করে দিতে হলে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার। ফলে এত বড় অর্থের সংস্থান কীভাবে করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে ট্রাম্পের এমন প্রতিশ্রুতি সামনে এলো। রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টায় এবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com