ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস

প্রকাশিত : ০৪:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক।

নিউজ ডেস্ক :

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরতে পারবেন শিল্পোদ্যোক্তারা—এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফজলুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।’

এফবিসিসিআই প্রশাসক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর এই আশ্বাসই ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।

তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কোন সময়ের পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

শিল্পোদ্যোক্তারা সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানিয়ে আসছেন। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাসকে শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com