ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নূর জাহান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর জাহান কলেজটির বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
সহপাঠীর অকালমৃত্যুর খবরে কলেজের বাংলা বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, অল্প বয়সে নূর জাহানের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। ডেঙ্গুতে তার এমন মৃত্যুতে সহপাঠীরা গভীরভাবে মর্মাহত।
নূর জাহানের মৃত্যুতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান ছিলেন বিনম্র ও সৃজনশীল শিক্ষার্থী। বিভাগের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার অপ্রত্যাশিত মৃত্যুতে বিভাগের সবাই স্তব্ধ ও গভীরভাবে ব্যথিত।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com