ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের ঘোষিত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাদিক কায়েম।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে অংশ নিয়ে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতের প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা প্রচলিত রাজনীতি করেন কিন্তু এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে জানেন না, তারাই এ ধরনের আচরণ করতে পারেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com