ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৫ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন নামাচ্ছে ডিএমপি, ভিডিও দেখে হবে স্বয়ংক্রিয় মামলা

প্রকাশিত : ০১:৪৫ এএম, ২১ আগস্ট ২০২৬

যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন নামাচ্ছে ডিএমপি, ভিডিও দেখে হবে স্বয়ংক্রিয় মামলা

নিউজ ডেস্ক :

যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোন নামাচ্ছে ডিএমপি, আসছে স্বয়ংক্রিয় মামলা

রাজধানীর তীব্র যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এআই (AI) ক্যামেরার পর এবার ড্রোন প্রযুক্তি যুক্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে একটি ড্রোন দিয়ে এ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে ব্যবহৃত ড্রোনটি ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি করবে। যানজটের কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করার পাশাপাশি সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও পর্যবেক্ষণ করবে এটি।

ড্রোনটিতে বিশেষ ভয়েস সিস্টেম যুক্ত থাকবে। এর মাধ্যমে আকাশ থেকেই ট্রাফিক আইন অমান্যকারী চালক ও পথচারীদের সতর্ক করতে পারবেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

পরবর্তী পর্যায়ে ড্রোনের সঙ্গে অটোমেটেড নম্বর প্লেট রিডার (ANPR) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তখন ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইন লঙ্ঘনকারী যানবাহনের নম্বর শনাক্ত করা এবং স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ড্রোন পরিচালনা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশের সদস্যদের বিশেষ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পাইলট প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় ড্রোনের ব্যবহার বাড়ানো হবে। এতে যানজটের উৎস দ্রুত শনাক্ত করার পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগে পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com