সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনায় এক মালি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ছিয়াকুল (৩৯)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সহকর্মীদের সূত্রে জানা যায়, সকালে রোকেয়া হলের একটি কাঁঠালগাছ থেকে ফল সংগ্রহের কাজ করছিলেন কয়েকজন কর্মী। এ সময় ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে কাঁঠাল নামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ একটি বড় কাঁঠাল তার মাথায় আঘাত করলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ছিয়াকুলের গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী এলাকায়। চাকরিসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় অবস্থান করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com