ঢাকা, ২২ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:২২ এএম, ২২ মে ২০২৬
Digital Solutions Ltd

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২:২২ এএম, ২২ মে ২০২৬

রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে বড় বোনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে রামিসার বড় বোনের পড়ালেখা ও সার্বিক দেখভালের দায়িত্ব সরকার বহন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিচার দাবিতে সরব সাধারণ মানুষ।

 

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com