ঢাকা, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

এ নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে

প্রকাশিত : ১২:৪১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর নির্বাচন নির্ধারণ করবে আগামীর জুলুমের বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে না মুক্তির বাংলাদেশ হবে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাতে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকায় নিজেদের নির্বাচনি প্রচারণা সভায় এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিগত দেড় বছরে কে কি করেছে সেই চিত্র আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা দাদারা যে মার্কায় ভোট দিয়েছে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে এ যদি হয় আমাদের চিন্তা তাহলে আমাদের পূর্বসূরীরা যে জুলুমের মধ্য দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘বিগত দেড় বছরে কারা জুলুম নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাবো না বিবেচনা করতে হবে।’

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com