ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩০ এএম, ০১ জুলাই ২০২৬
Digital Solutions Ltd

ঈশ্বরদীতে শিক্ষককে বিদায় সংবর্ধনা ঘিরে ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

প্রকাশিত : ০৩:৩০ এএম, ০১ জুলাই ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঈশ্বরদীতে শিক্ষককে বিদায় সংবর্ধনা ঘিরে ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় পরিচালনা কমিটির দাবি, হামলাকারীরা অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা এবং অতিথিদের জন্য প্রস্তুত খাবার নষ্ট করে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি।

বিদ্যালয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারকে প্রধান অতিথি এবং উপজেলা ও জেলা পর্যায়ের কয়েকজন শিক্ষা কর্মকর্তা ও বিএনপি নেতাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে অভিযোগ উঠেছে, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় তার অনুসারী হিসেবে পরিচিত ২৫ থেকে ৩০ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানস্থলে এসে ভাঙচুর চালান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের প্রভাবেই এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলাকারীরা অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয় এবং এতে বিদ্যালয়ের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার জানান, অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে। ফলে পুরো আয়োজন বাতিল করতে হয়। একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার এবং অভিযুক্ত হিসেবে নাম আসা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর আনুষ্ঠানিক সংবর্ধনা ছাড়াই দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বিদ্যালয় ত্যাগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com