ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৮ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

নাতির সঙ্গে টাকা-পয়সার লেনদেন না করতে এলাকায় দাদার মাইকিং

প্রকাশিত : ০৫:১৮ এএম, ২৩ আগস্ট ২০২৬

নাতির সঙ্গে আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করিয়েছেন দাদা করম আলী।

নিউজ ডেস্ক :

নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করিয়েছেন এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে জানানো হয়, তার নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ যেন বাকিতে বা ধার হিসেবে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। সতর্কবার্তা অমান্য করে কেউ তার সঙ্গে লেনদেন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলেও মাইকিংয়ে জানানো হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় তার দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়ে করম আলী এমন ব্যতিক্রমী সতর্কবার্তা প্রচার করেছেন।

চেয়ারম্যানের ধারণা, মাহাবুব মাদকের প্রভাবে থাকতে পারেন। তবে তিনি অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত—এমন তথ্য তার জানা নেই।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com