ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩২ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীতে ঘুরতে এসে আটক দুই কিশোর-কিশোরী

প্রকাশিত : ০১:৩২ এএম, ২৩ আগস্ট ২০২৬

সুবর্ণচরে ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোর-কিশোরী

নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর সুবর্ণচরে ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। শনিবার রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন—১৭ বছর বয়সী মো. ইসমাঈল ও ১৬ বছর বয়সী নুমিনা খাতুন। স্থানীয়দের কাছে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই কিশোর-কিশোরীর চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ওপর নজর রাখেন। পরে এলাকা ছেড়ে যাওয়ার জন্য বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে তাদের আটক করা হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com