ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

স্ত্রীর ওমরাহর জমানো টাকা দিয়ে ৫৬ বছরের পুরোনো সড়ক সংস্কার

প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৩ আগস্ট ২০২৬

স্ত্রীর ওমরাহর জমানো টাকা মানুষের জন্য ব্যয়—৫৬ বছরের পুরোনো সড়ক সংস্কার করলেন ওয়াহিদুজ্জামান।

নিউজ ডেস্ক :

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। স্ত্রীর ওমরাহ পালনের জন্য দীর্ঘদিন ধরে জমানো অর্থ ব্যয় করে তিনি এলাকার ৫৬ বছরের পুরোনো একটি সড়ক সংস্কার করেছেন।

গত ২০ আগস্ট স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিজ অর্থায়নে প্রায় ১৫০ ফুট দীর্ঘ সড়কটিতে ইটের সোলিংয়ের কাজ সম্পন্ন করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাদা ও পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তি হতো।

সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জানান বাসিন্দারা।

গ্রামবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা জানতে পারেন ওয়াহিদুজ্জামান। পরে বিষয়টি তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মানুষের কষ্ট লাঘবে স্ত্রী নিজের ওমরাহ পালনের জন্য জমানো অর্থ সড়ক সংস্কারের কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন।

এরপর ওই অর্থ দিয়ে ইট ও বালু কেনা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সড়কটির প্রায় ১৫০ ফুট অংশে ইটের সোলিং করে চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয়দের মতে, ব্যক্তিগত ধর্মীয় ইচ্ছার জন্য সঞ্চয় করা অর্থ মানুষের কল্যাণে ব্যয় করে ওয়াহিদুজ্জামান ও তার স্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন কেয়াখালী গ্রামের বাসিন্দারা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com