ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩১ এএম, ১৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশিত : ১২:৩১ এএম, ১৬ আগস্ট ২০২৬

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

নিউজ ডেস্ক :

পুরান ঢাকার সদরঘাট এলাকায় চাঁদাবাজির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। কোতোয়ালি থানা যুবদলের পদ পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ প্রকাশ্য সংঘর্ষে গড়ায়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের একপর্যায়ে কিরণপন্থি মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মিতুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও পরিচিতদের প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, নিহত বা হামলায় জড়িতরা তার সরাসরি সমর্থক নন। তবে বিভিন্ন সময় তাদের মিছিল-মিটিংয়ে দেখা গেছে। শারীরিক অসুস্থতার কারণে ঘটনার বিস্তারিত তিনি জানতে পারেননি বলেও জানান।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হয়নি। প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com