ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৬ এএম, ১৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের মনোনয়ন বৈধ

প্রকাশিত : ০১:৪৬ এএম, ১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

নিউজ ডেস্ক :

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের মনোনয়ন বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচনি কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।

মনোনয়ন প্রত্যাহারের পর একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এতে সংসদ সদস্যরা ভোট দেবেন।

রাষ্ট্রপতি পদে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। অলি আহমেদের একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় ১১ দলীয় ঐক্যের জমা দেওয়া অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com