ঢাকা, ২৪ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:০৯ এএম, ২৩ জুন ২০২৬
Digital Solutions Ltd

৮ সিটিতে মেয়র প্রার্থীর নাম চূড়ান্তের পথে জামায়াত, সিদ্ধান্ত হবে শুরা বৈঠকে

প্রকাশিত : ০৬:০৯ এএম, ২৩ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন মহানগরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটির জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম বাছাই করা হয়েছে।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। তবে এসব নাম এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

প্রাথমিকভাবে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণের জন্য সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিকের নাম রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটিতে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে শিক্ষাবিদ হাফিজুর রহমান, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে।

অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের জন্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দলটি। এসব এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থীর বিষয়ে মূল্যায়ন ও পর্যালোচনা অব্যাহত রয়েছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, নির্বাহী পরিষদের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মজলিশে শুরার। পরবর্তী শুরা বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সিটিতে সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করছে দলটি।

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com