ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিএনপির মনোনয়ন নিয়ে তদবির করেননি, তারেককে ভয়েস বার্তা মেঘনা আলমের

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মনোনয়ন নিয়ে নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম।

নিউজ ডেস্ক :

বিএনপির মনোনয়ন পেতে কোথাও তদবির করেননি বলে দাবি করেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম। বিএনপিতে যোগ দেওয়াই তার ইচ্ছা ছিল জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজেই ভয়েস বার্তা পাঠিয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান মেঘনা আলম।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিএনপির নমিনেশন নিয়ে কোথাও তদবির করিনি, যোগ দেওয়াই ইচ্ছা ছিল। নিজেই প্রধানমন্ত্রীকে ভয়েস মেসেজ দিয়েছি, আমাকে চুজ করেন না, শুধু গাইড করুন। ৫০০-১০০০ মানুষ আমার জন্য দলের হয়ে কাজ করতে রাজি।’

মেঘনা আলম আরও দাবি করেন, মৎস্যজীবী ও প্রান্তিক মানুষের একটি সংগঠনকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। তার ভাষ্য, প্রস্তাবিত কমিটিতে দলের সাবেক মহাসচিব নিজেই তার নাম স্বাক্ষর করেছেন।

২০২৩-২৪ সালের কোনো কাগজপত্র দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিএনপির সমর্থক ছিলাম, আছি এবং থাকব।’

তবে বিএনপির সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে যারা মাঠে বা অনলাইনে দলের হয়ে কাজ করেন না, অথচ নিয়মিত দলটির সমালোচনা করেন, তাদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মেঘনা। এ ধরনের ব্যক্তিদের তিনি ‘বিএনপির আবর্জনা’ বলে মন্তব্য করেন।

স্ট্যাটাসে নারীদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন মেঘনা আলম। তিনি বলেন, নতুন বাংলাদেশে বিএনপির সব নারীকে নিরাপদ রাখতে হবে এবং একে অন্যের প্রতি হিংসা করা যাবে না।

এ ছাড়া নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com