ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ঝাড়ু মিছিল।

নিউজ ডেস্ক :

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ঝাড়ু দেখা যায়।

মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা। সেখানে বক্তারা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com