শান্তি লাল চাকমা হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।
রাঙামাটির সাজেকে ২০১৭ সালে সংঘটিত শান্তি লাল চাকমা হত্যা মামলায় তার ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের আগস্টে শান্তি লাল চাকমাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। আদালত এ ঘটনাকে ‘পশুবৃত্তসুলভ ও বিরল অপরাধ’ হিসেবে উল্লেখ করেন।
রায়ের পর দণ্ডিত সোহেল চাকমাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি আলোময় চাকমা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com