ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চীন থেকে এসে বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে করলেন যুবক

প্রকাশিত : ১২:৪৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জের তরুণী ইভাকে বিয়ে করেছেন চীনা যুবক জিয়াং। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দেড় বছরের প্রেমের সম্পর্কের পর চীন থেকে বাংলাদেশে এসে বরিশালের বাকেরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জিয়াং।

জানা গেছে, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ইভার সঙ্গে জিয়াংয়ের পরিচয় হয়। এরপর ‘ইউ চ্যাট’ অ্যাপের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩ আগস্ট বাংলাদেশে এসে ইভার সঙ্গে সরাসরি দেখা করেন জিয়াং। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধর্ম পরিবর্তন করে ইভাকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাকেরগঞ্জে ইভার গ্রামের বাড়িতে যান জিয়াং। সেখানে নবদম্পতিকে ঘিরে গায়ে হলুদ ও বৌভাতের আয়োজন করা হয়।

জিয়াং জানান, কিছুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চীনে ফিরে যাবেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com